লক্ষ্য, উদ্দেশ্য ও মূল্যবোধ
যা আমাদের পথ দেখায়
আমাদের লক্ষ্য, উদ্দেশ্য ও মূল্যবোধ পল্লী চেতনার সকল কার্যক্রমের ভিত্তি তৈরি করে।
আমাদের লক্ষ্য
ইকরা ওয়ান ফাউন্ডেশনের লক্ষ্য হলো প্রয়োজনকে চিহ্নিত করা, মানুষের কল্যাণে সম্পদ ও সক্ষমতাকে সংগঠিত করা এবং সেগুলোকে পরিকল্পিত ও কার্যকর উদ্যোগে রূপান্তর করা। আমরা— সহায়তা করতে চাই — যারা বাস্তব প্রয়োজন ও সংকটের মধ্যে রয়েছে তাদের পাশে দাঁড়িয়ে। সক্ষম করে তুলতে চাই — শিক্ষা, দক্ষতা, কর্মসংস্থান ও প্রয়োজনীয় সুযোগের মাধ্যমে। সেবা দিতে চাই — স্বাস্থ্যসেবা, খাদ্য সহায়তা এবং বিভিন্ন মানবিক কার্যক্রমের মাধ্যমে। উৎসাহিত করতে চাই — পারস্পরিক সহযোগিতা, সামাজিক দায়িত্ববোধ ও মানবিক মূল্যবোধে। দাওয়াহ ও কল্যাণের কাজ করতে চাই — কুরআন ও সুন্নাহর আলোকে উপকারী জ্ঞান ও উত্তম মূল্যবোধ মানুষের কাছে পৌঁছে দেওয়ার মাধ্যমে। দীর্ঘমেয়াদি ইতিবাচক পরিবর্তনে অবদান রাখতে চাই — যাতে সহায়তা কেবল সাময়িক স্বস্তি নয়, বরং সম্ভব হলে মানুষের জন্য নতুন সম্ভাবনার পথ তৈরি করে।
আমাদের উদ্দেশ্য
সমাজের বিভিন্ন স্তরে বিদ্যমান প্রয়োজনগুলো চিহ্নিত করে সামর্থ্য ও প্রাপ্ত সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে মানুষের পাশে দাঁড়ানোই আমাদের অন্যতম উদ্দেশ্য। বিশেষ করে যারা দারিদ্র্য, অসচ্ছলতা, বেকারত্ব, শিক্ষা ও চিকিৎসার সীমিত সুযোগ কিংবা বিভিন্ন মানবিক সংকটের কারণে কঠিন পরিস্থিতির সম্মুখীন—তাদের জন্য প্রয়োজনভিত্তিক সহায়তা ও কল্যাণমূলক উদ্যোগ গ্রহণে আমরা সচেষ্ট।
আমাদের মূল্যবোধ
ইকরা ওয়ান ফাউন্ডেশন একটি মানবিক ও কল্যাণমুখী উদ্যোগ, যার লক্ষ্য সুন্নাহর আদর্শ ও মানবিক মূল্যবোধকে ধারণ করে মানুষের প্রয়োজনের পাশে দাঁড়ানো এবং সমাজে জ্ঞান, শিক্ষা, সহমর্মিতা, আত্মনির্ভরতা ও ইতিবাচক পরিবর্তনের পরিবেশ গড়ে তোলা। মানুষের মৌলিক প্রয়োজন, শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য, কর্মসংস্থান ও সামাজিক সহায়তার পাশাপাশি নৈতিক ও দ্বীনি সচেতনতা বৃদ্ধির ক্ষেত্রেও আমরা কাজ করতে আগ্রহী। প্রতিটি উদ্যোগে মানুষের মর্যাদা রক্ষা, আমানতদারি, স্বচ্ছতা, দায়িত্বশীলতা ও প্রয়োজনভিত্তিক সেবাকে গুরুত্ব দিয়ে এমন একটি কল্যাণমুখী সমাজ গঠনে অবদান রাখাই আমাদের প্রত্যয়—যেখানে সহযোগিতা হবে পরিবর্তনের শক্তি এবং মানবসেবা হবে আল্লাহর সন্তুষ্টি অর্জনের একটি মাধ্যম।