+8801812868140 iqraonefoundation@gamil.com

প্রধান নির্বাহীর বার্তা

নেতৃত্ব

প্রধান নির্বাহীর বার্তা

মোঃ আব্দুল্লাহ সরকার
মোঃ আব্দুল্লাহ সরকার
Founder & CEO
প্রধান নির্বাহীর বার্তা

আস-সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহু, iqraONE Foundation-এর পক্ষ থেকে আপনাকে আন্তরিক স্বাগতম।

IqraONE Foundation একটি অলাভজনক, অরাজনৈতিক ও মানবকল্যাণে নিবেদিত শিক্ষা, দাওয়াহ ও সেবামূলক প্রতিষ্ঠান।

আমরা বিশ্বাস করি, শিক্ষা মানুষকে আলোকিত করে, জ্ঞান মানুষকে সক্ষম করে এবং সেবা সমাজকে সুন্দর করে। আমরা অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে, শিক্ষার সুযোগ তৈরি করতে, দক্ষতা ও সচেতনতা বৃদ্ধি করতে এবং মানুষকে আত্মনির্ভরশীল করতে। iqraONE Foundation মানুষের পাশে দাঁড়ানোর একটি আন্তরিক প্রচেষ্টা।

আল্লাহ তাআলা বলেন, “সৎকর্ম ও তাকওয়ার কাজে তোমরা একে অপরকে সহযোগিতা করো।” — সূরা আল-মায়িদাহ, ৫:২। এই নির্দেশনাকে সামনে রেখে আমরা বিশ্বাস করি—ভালো কাজ একার নয়; ভালো কাজ সবার।

আপনি আপনার সময়, জ্ঞান, শ্রম, দক্ষতা বা সামর্থ্য দিয়ে আমাদের এই কল্যাণমূলক উদ্যোগের অংশ হতে পারেন। আমাদের প্রতিটি কার্যক্রমকে প্রয়োজনভিত্তিক, স্বচ্ছ, জবাবদিহিমূলক ও টেকসই করার প্রতি আমরা গুরুত্ব দিই। কারণ আমাদের উদ্দেশ্য শুধু সাময়িক সহায়তা নয়; বরং মানুষকে জ্ঞান, দক্ষতা ও সুযোগের মাধ্যমে আরও সক্ষম ও আত্মনির্ভরশীল করে তোলা।

iqraONE Foundation কোনো একক ব্যক্তি বা গোষ্ঠীর প্রচেষ্টা নয়। এটি এমন একটি সম্মিলিত উদ্যোগ, যেখানে স্বেচ্ছাসেবক, দাতা, সহযোগী, শুভাকাঙ্ক্ষী এবং সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ নিজেদের সামর্থ্য অনুযায়ী অবদান রাখতে পারেন। আপনাদের আস্থা, সহযোগিতা ও অংশগ্রহণ আমাদের কাজকে আরও বিস্তৃত ও কার্যকর করার অনুপ্রেরণা জোগায়।

আমরা জানি, একটি সুন্দর সমাজ গড়ে তোলা একদিনের কাজ নয়। এর জন্য প্রয়োজন ধৈর্য, সততা, নিষ্ঠা ও ধারাবাহিক প্রচেষ্টা। তাই আমরা বিশ্বাস করি—“Slow and steady wins the race.” অর্থাৎ, ধৈর্য ও ধারাবাহিকতাই দীর্ঘমেয়াদি পরিবর্তনের ভিত্তি। আজকের ছোট ছোট ভালো উদ্যোগ একদিন বৃহত্তর কল্যাণ ও ইতিবাচক পরিবর্তনের পথ তৈরি করবে, ইনশা-আল্লাহ।

আসুন, আমরা একসঙ্গে এমন একটি আগামী নির্মাণ করি—যেখানে সহমর্মিতা শুধু অনুভূতি নয়, বরং কার্যকর উদ্যোগের মাধ্যমে বাস্তব পরিবর্তনে রূপ নেয়।

জ্ঞান হোক আলোর পথ, দাওয়াহ হোক কল্যাণের আহ্বান, আর মানবসেবা হোক আমাদের পরিচয়।

IqraONE Foundation — “সুন্নাহর সাথে মানবতার স্বার্থে।”

সবার দোয়া, সহযোগিতা ও অংশগ্রহণ কামনা করছি।

শুভেচ্ছান্তে,

মোঃ আব্দুল্লাহ সরকার ,

প্রধান নির্বাহী, Founder & CEO 

iqraONE Foundation

আমাদের সাথে যুক্ত থাকুন

আমাদের কার্যক্রম ও সাফল্যের খবর পেতে নিউজলেটারে সাবস্ক্রাইব করুন।

চলমান ক্যাম্পেইন এখনই দান করুন