iOF Quiz, 08: সৌরজগতের কোন গ্রহকে ‘লাল গ্রহ’ বলা হয়?
A. শুক্র
0%
B. মঙ্গল
100%
C. বৃহস্পতি
0%
D. বুধ
0%
This quiz has ended. Answers are closed, the right answer is shown.
মঙ্গলের পৃষ্ঠে লৌহ অক্সাইড বা মরিচার মতো পদার্থ থাকায় গ্রহটিকে লালচে দেখায়। এ কারণেই মঙ্গলকে লাল গ্রহ (Red Planet) বলা হয়।
iOF Quiz, 07: ‘মুসলিম হওয়া শান্তিতে থাকতে পারবে’, এই কথাটি মহানবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাকে দাওয়াত পত্রের অংশ হিসেবে প্রেরণ করেছিলেন?
সম্রাট আকিহিতো
0%
সম্রাট নারিহিতো
0%
রোম সম্রাট হিরাক্লিয়াস
100%
বাদশাহ নাজ্জাশী
0%
This quiz has ended. Answers are closed, the right answer is shown.
মহানবী হযরত মুহাম্মদ রসূলুল্লাহ্ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) রোমান সম্রাট হিরাক্লিয়াসের কাছে ইসলামের দাওয়াত দিয়ে চিঠি পাঠিয়েছিলেন। চিঠিতে “আসলিম তাসলাম” (ইসলাম গ্রহণ করো, নিরাপদ থাকবে) কথাটি ছিল। এর মাধ্যমে তাঁকে ইসলামের পথে আহ্বান জানানো হয়েছিল।
iOF Quiz, 06: নিচের কোন বানানটি ভুল?
Heterogenous
100%
Anarchic
0%
Posthumous
0%
Conveyance
0%
This quiz has ended. Answers are closed, the right answer is shown.
এটির সঠিক বানান হলো Heterogeneous, যার অর্থ বিভিন্ন ধরনের উপাদান নিয়ে গঠিত। অন্য তিনটি শব্দের বানান সঠিক: Anarchic — নৈরাজ্যপূর্ণ Conveyance — পরিবহন Posthumous — মৃত্যুর পর সংঘটিত বা প্রকাশিত
iOF Quiz, 04: তুমি উত্তর দিকে ৫ মিটার গেলে, তারপর ডানে ৩ মিটার গেলে, এরপর আবার ডানে ৫ মিটার গেলে। শুরুস্থান থেকে এখন কোন দিকে আছো?
A. উত্তর
0%
B. দক্ষিণ
50%
C. পূর্ব
50%
D. পশ্চিম
0%
This quiz has ended. Answers are closed, the right answer is shown.
উত্তরে ৫ মিটার যাওয়ার পর ডানে ঘুরে পূর্বে ৩ মিটার এবং আবার ডানে ঘুরে দক্ষিণে ৫ মিটার গেলে, উত্তর ও দক্ষিণের দূরত্ব সমান হওয়ায় তা বাতিল হবে। তাই শুরুর স্থান থেকে ৩ মিটার পূর্বে থাকবে।
iOF Quiz, 03: “When winter comes, can spring be far behind?” উক্তিটি কার?
A. William Shakespeare
0%
B. Jonathan A.C. Brown
33%
C. John Keats
0%
D. P.B. Shelley
67%
This quiz has ended. Answers are closed, the right answer is shown.
ব্যাখ্যা: উক্তিটি ইংরেজি কবি Percy Bysshe Shelley (P. B. Shelley)-এর বিখ্যাত কবিতা Ode to the West Wind থেকে নেওয়া। এর বাংলা অর্থ: “শীত যখন আসে, বসন্ত কি আর বেশি দূরে থাকতে পারে?” উক্তিটি আশাবাদ ও নতুন সূচনার প্রতীক। অর্থাৎ, দুঃসময়ের পর সুসময় আসবেই।
iOF Quiz, 02: কেউ এসে বললো যে, আপনার কোনো বন্ধু আপনার সম্পর্কে সত্য নয় এমন সব গুজব রটাচ্ছে এবং এতে আপনার সুনাম ক্ষুণ্ণ হচ্ছে। এখন আপনি কী করবেন?
A. ওই বন্ধু সম্পর্কে গুজব ছড়াবেন
0%
B. বন্ধুকে জিজ্ঞাসাবাদ করবেন
75%
C. বন্ধুটিকে ডেকে অত্যন্ত রাগের সাথে বকবেন
0%
D. ওই বন্ধুর সাথে দেখা সাক্ষাৎ এড়িয়ে চলবেন এবং বন্ধুত্ব ভেঙে ফেলবেন
25%
This quiz has ended. Answers are closed, the right answer is shown.
ব্যাখ্যা: কেউ আপনার বন্ধুর সম্পর্কে আপনার কাছে গুজব ছড়ালে, যাচাই না করে তা বিশ্বাস করা বা রাগ করে সম্পর্ক নষ্ট করা উচিত নয়। বরং বন্ধুর সঙ্গে সরাসরি কথা বলে বিষয়টি সত্য কি না, তা যাচাই করা উচিত। তাই সবচেয়ে যুক্তিসংগত উত্তর হলো B।
Loading...
You have seen all posts




